আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে একটি বেসামরিক হেরিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বহু হতাহতের আশংখা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় রাত নটারদিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়াপোর্টের রানওয়ে কাছাকাছি এ ঘটনা ঘটেছে। এতথ্য নিশ্চিত করেছে ফেডারেল এভিয়েশন অ্যামিনিস্ট্রেশন। খবর বিবিসি বাংলা
জানাগেছে, যাত্রীবাহী বিমনটিতে ৬০ জন যাত্রী ও চার জন ক্রু ছিল। আর হেলিকপ্টারে তিন জন মার্কিন সৈন্য ছিলেন।
বিবিসি পার্টনার সিবিএস নিউজকে পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
দুর্ঘটনায় আমেরিকান ঈগল ফ্লাইট ৫৩৪২, যা উইচিটা,কানসাস থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করছিল। এটি পিএসএ এয়ারলাইন্স দ্বারা পরিচালিত একটি সিআরজে-৭০০ মডেলের বিমান ছিল। বিমানটি বিধ্বস্ত হয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়। আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে উল্টে যায়।
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments