ডেস্ক রিপোর্ট: প্রায় চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে নেতাকর্মীরা ভীড় করছেন।
সোমবার (৫ মে) মে লন্ডন থেকে দুই পুত্রবধূসহ কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাষ্ট্রে হিথ্রাে বিমান বন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪ট ১৫ মিনিটে রওয়ানা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন। আজ সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
এরই মধ্যে ঢাকায় তাকে বরণ করার জন্য জিয়া পরিবার ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঢকার বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজ পর্যন্ত সকাল থেকেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। যত সময় যাচ্ছে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহনীর সদস্যরা। তারাও মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে । যাতে কোন ধরনের সমস্যা তৈরী না হয়।।
ইতিমধ্যে গুলশানের বাসা ফিরোজায় প্রস্তুত করা হয়েছে। মসক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিং সম্পন্ন করা হয়েছে। নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান প্যাট্রল গাড়িটি। লাগানো হয়েছে বুরেটপ্রুফ গ্লাস।
বেগম জিয়া দেশে ফেরার পর নেতাকর্মীরা সড়কের দুইপাশে দাঁড়িয়ে নেত্রীকে অভ্যর্ত্থনা জানাবেন। ইতিমধ্যে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরসহ সকল সহযোগী ও গনসংগঠন ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
বিমানবন্দর থেকে বাসার পথে পথে বেগম জিয়ার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিয়েছেন। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন।
এদিকে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন। ঢাকায় ফিরে উঠবেন ধানমন্ডির পৈত্রিক বাসায়। জিয়া পরিবারের সদস্য হিসেবে ইতিমধ্যে তার নিরাপত্তার জন্য পুলিশের মহাপরিচালকের কাছে আবেদন করেছেন তিনি।
চতলি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য এয়া এম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডনে পৌঁছে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। ১৭ দিন চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন বিএনপি চেয়ারপারসন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
সব মন্তব্য
No Comments