স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঈদের বিরতির পর ফের অবস্থান নিয়েছেন সংস্থাটির কর্মচারীরা। অবস্থান কর্মসুচির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বাসীর ব্যানারে সেখানে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা। পরে নগর ভবনে উপস্থিত হয়ে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।
রবিবার ( ১৫ জুন ) সকাল থেকে ইশরাকের অনুসারীরা ডিএসসিসি নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসুচি পালন করছিল । পরে বেলা ১১টার দিকে নগর ভবনে প্রবেশ করেন এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন।
তিনি সরকার দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তির আহবান জানিয়ে বলেন, তাহলে অচলবস্থা কেটে যাবে। এ সমস্যা সুরাহা না করা পর্যন্ত এ কর্মসুচি অব্যাহত থাকবে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৭ মার্চ ২০২০ সালের ফলাফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments