কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মালম্বীরা উদযাপন করেছে হলি উৎসব। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হিন্দুপাড়া এবং মন্দির প্রাঙ্গনে এ উৎসব পালন করেন। এসময় ঢাকের বাদ্য, উলুধ্বনী এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে। সনাতন ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে দেয়। দোল পূর্ণিমা বা হোলি উচ্ছ্বাসে মাতেন তরুণ-তরুণী থেকে শুরু করে ছোট-বড় সবাই। হোলির বর্ণিল রঙে রঙিন হয়ে যায় তারা।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল বা হলি খেলার উৎপত্তি। এ বছর পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম, জগন্নাথ আখরা, চিংগরিয়া, নাচনাপাড়া ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারাসহ বিভিন্ন গ্রামে উৎসবমুখর পারিবেশের মধ্য দিয়ে দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপিত হয়েছে।
রং খেলা শেষে মানোষ হাওলাদার জানান, সকালে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলা নিয়ে নগর কীর্ত্তন বের করেছি। এরপর পাড়ার সকলকে রঙ ও আবির মেখে দিয়েছি। হোলিতে অংশ নেয়া মনিকা দাশ, জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত রঙ ও আবির দিয়ে সবাইকে রাঙিয়ে দিয়েছি।
কলাপাড়া শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের পুরোহিত পরিমল চন্দ্র দাস বলেন, প্রতি বছরই এ উৎসব পালন করা হয়। এ উপলক্ষে কীর্ত্তন, মন্দিরে পূজা, প্রসাদ বিতরণ ও রঙ ও আবির খেলা অনুষ্ঠিত হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments