বিভাগীয় কর্মসূচি ঘোষণা
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
বৈঠক শেষে নেতৃবৃন্দ যৌথভাবে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দেশের সাতটি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সবশেষে আগামী অক্টোবরে ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজন করা হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৬ মে রাজশাহী, ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, তাদের মূল দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘব। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও দখলদারিত্ব বন্ধ, স্বাস্থ্যখাতের সমস্যা সমাধান এবং শিক্ষা খাতে দুর্নীতি ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবিও তুলে ধরা হয়।
তিনি অভিযোগ করেন, সরকার প্রশাসনে দলীয়করণ বাড়িয়েছে এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে দলীয় লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়ারও সমালোচনা করেন তিনি।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের মতামত উপেক্ষা করেছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করেনি। বরং সংসদে সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।
আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, জনমত গঠন এবং দাবিগুলো বাস্তবায়নে রাজপথে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ জোরদার করা হবে। পাশাপাশি জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন, পেশাজীবী ও সিভিল সোসাইটির সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে পুনরায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে এবং এ বিষয়ে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।
বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আগামী দিনগুলোতে সমন্বিতভাবে আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments