সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর প্রতিনিধি :রাজশাহীর তানোরে মাধ্যমিক পর্যায়ের ৩১২ শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট কম্পিউটার বা ট্যাব বিতরণ করা হয়েছে। রোববার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মেধাবী শিক্ষার্থীদের হাতে এ ট্যাব তুলে দেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা আ.লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে এই উপজেলায় ব্যবহৃত এসব ট্যাবলেটগুলো তানোরের ৫২টি প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয়েছে।
এদিকে, একইদিন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত ওই সভায় স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ। এছাড়াও, রোববার সকালে উপজেলা চারটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এমপি ওমর ফারুক চৌধুরী।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments