শান্তনু দেঃ কেউ নর্মদার উপর বানায় সুবিশাল মূর্তি!
আর কেউ, পদ্মার উপর সুবিশাল সেতু!
সর্দার প্যাটেলের মূর্তির জন্য খরচ হয়েছে ২৯৯০ কোটি টাকা! এই টাকায় হতে পারত ছ’টা মঙ্গল-অভিযান! অথবা দু’টি নতুন আইআইটি ক্যাম্পাস! কিংবা দু’টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের (এইমস) ক্যাম্পাস।
আর পদ্মা সেতু— দৈর্ঘ্যে ৬ কিলোমিটারের একটু বেশি। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বিচ্ছিন্ন দক্ষিণ-পশ্চিমের ২১টি জেলায় দেখা দিতে পারে শিল্প বিপ্লব। যেমন যমুনার উপরে 'বঙ্গবন্ধু সেতু' দেশের বিকাশের হারে ২ শতাংশ বৃদ্ধি ঘটিয়েছিল। পদ্মা সেতু অর্থনীতিতে তার থেকেও বেশি অবদান রাখবে। বরিশাল, খুলনার যোগাযোগের ক্ষেত্রে আনবে বিপ্লব। এখন ঢাকা থেকে বরিশাল বা খুলনায় পণ্যবাহী ট্রাকের যেতে লেগে যায় দু'তিনদিন। পদ্মা সেতু দিয়ে যাওয়া যাবে একদিনেই। কলকাতা থেকে ঢাকা যেতে অতিক্রম করতে হয় চারশ কিলোমিটার পথ। পদ্মা সেতু দিয়ে গেলে কমে যাবে দেড়শো কিলোমিটার।
'আত্মনির্ভরতা' নিছক স্লোগান নয়।
আত্মনির্ভরতার প্রতীক পদ্মা সেতু।
অভিনন্দন বাংলাদেশ!
-লেখক: সাংবাদিক ও কলামিস্ট, কলকাতা।
মানিক লাল ঘোষ:মৃত্যু অমোঘ, কিন্তু কিছু মৃত্যু পুরো একটি জনপদকে নাড়িয়ে দিয়ে যায়। গত বৃহস্পতিবার চট্টগ্রামের জামেয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ সাক্ষী হলো তেমনই এক ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্তের। লাখো ...
মোহাম্মদ বিন কাশেম জুয়েল:রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনসেবামূলক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ধারাবাহিকভাবে যে কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে বাংলাদে ...
আবু জাফর সূর্য:বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ আবারও স্পষ্ট করে দিয়েছে—এ দেশে সাংবাদিকতা এখনও এক অনিরাপদ, অনিশ্চিত ও পরস্পরবিরোধী পেশা। বিশেষ করে এখন টিভির বার্তা বিভাগ ...
মানিক লাল ঘোষ:বাংলাদেশে বর্তমানের ভয়াবহ হাম পরিস্থিতি কোনো দৈব দুর্ঘটনা নয়, বরং এটি একটি ‘মানবসৃষ্ট’ বিপর্যয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিক রিপোর্ট স্পষ্টভাবে আঙুল তুলেছে বিগত অন্তর্বর্তীক ...
সব মন্তব্য
No Comments