মাহবুবুল আলম, সিরাজগঞ্জ সংবাদদাতা: নিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জে শাহজাদপুরের রূপপূর করতোয়া নদী থেকে মনির হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রুপপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া মনির হোসেন শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশা চালক মো. হারুন অর রশিদের ছেলে। তিনি শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
মারা যাওয়া মনিরের ফুপাতো ভাই ইমরান হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নৌকায় বেড়াতে যায় মনির। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও মনির বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা মনিরের লাশ নদীতে ভাসতে দেখে বাড়িতে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সেটি ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments