স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ডলার সংকটের কারইে এলসি বন্ধ হওয়ায় জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানী বন্ধ হয়ে পড়েছে। এলসির অভাবে দেশের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে। এমন আশংকা থেকে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে দেশের চিকিৎসা ক্ষেত্রে। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এমন আশংকা প্রকাশ করেছেন।
চিকিৎসা বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের বরাত দিয়ে আজ এক ভিডিও বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের ৯৬ ভাগ চিকিৎসা সরঞ্জাম আমদানী নির্ভর। কিন্তু, ডলার সংকটের কারণে জীবনরক্ষাকারী সরঞ্জাম আমদানীর জন্য ব্যাংকগুলোতে এলসি করা যাচ্ছে না। চিকিৎসা ব্যবস্থায় প্রতিদিনের প্রয়োজনীয় মালামাল দুস্প্রাপ্য হয়ে পড়ছে। চিকিৎসা সরঞ্জাম আমদানীতে এলসি বন্ধ থাকলে, হার্টের রিং, সেলাইয়ের সূতা, এক্সরে প্লেট, ইসিজি রোল, আল্টাসনো পেপার, ডায়াবেটিক মাপার ট্রিপস, ব্লাড ও ইউরিন ব্যাগ, ডায়ালাইজার এবং হ্যান্ড গ্লাভস্ সহ আমদানী নির্ভর সকল পণ্যের সংকট দেখা দেবে। এতে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হবে দেশের চিকিৎসা ব্যবস্থা। তিনি বলেন, জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী আমদানিতে মোট আমদানি ব্যয়ের নগণ্য অংশ।
জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানীতে বিশেষ ব্যবস্থায় এলসি খোলার ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments