রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌর শহরের উত্তরপাড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলার মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মো. আবুল হোসেন ঢালী আর নেই। (৬৮)। শনিবার (১ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে কিডনি রোগে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম আবুল হোসেন ঢালী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের চাচাতো ভগ্নিপতি এবং ঢাকার বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মো.নাজমুল ইসলামের শ্বশুর। । রোববার ( ২ ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments