সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ নৌকার মার্কার বিজয় কামনা করেছেন জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান এমপি। তিনি বলেছেন, 'নৌকা মার্কার বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।'
বুধবার (৩ জানুয়ারী) বিকেলে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই ভিডিও নিয়ে হাস্যরস করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
১৮ সেকেন্ডের ভিডিওতে মুরাদ হাসানকে বলতে শোনা যায়- 'গাজী সাহেবের সন্তান। আপনারা তাকে চিনেন। সবাই আপনারা দোয়া করবেন। নৌকা মার্কার বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।' এরপর পাশে থাকা এক ব্যাক্তি তাকে মনে করিয়ে দিলে তিনি হেসে ঈগল প্রতীকে ভোট চান।
সম্প্রতি সরিষাবাড়ি উপজেলার কোনো এক গ্রামে গনসংযোগের সময় এসব কথা বলেন তিনি।
জামালপুরের পাঁচটি আসনের মধ্যে শুধু সরিষাবাড়িতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান এমপি।
এ বিষয়ে ডা. মুরাদ হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এই আসনটিতে মোট সাতজন প্রার্থী। সাত প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ পাঁচ দলের পাঁচ জন। এর মধ্যে তিনজন কাঁপিয়ে বেড়াচ্ছেন ভোটের মাঠ। আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান হেলালের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আলোচিত সংসদ সদস্য মুরাদ হাসান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ। হ্যাভিওয়েট দুজন স্বতন্ত্র প্রার্থী থাকায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হেলাল।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments