ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ সোমবার ২৪ মার্চ ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বিজয়নগর শ্রম দপ্তরের সামনে আন্দোলনরত একজন গার্মেন্টসের একজন কর্মচারীর মৃত্যুতে ক্ষোভ ও ঈদের আগেই সকল কারখানার শ্রমিকদের সম্পূর্ণ বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, গত ৫ দিন যাবৎ স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা ঢাকার বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। ১৪ মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত অবস্থায় একজন কর্মচারীর মৃত্যু ঘটে যা খুবই দুঃখজনক। এ ঘটনার প্রতিক্রিয়া জানানোর ভাষা আমাদের নেই। শুধু তাই নয়, এখনো দেশের বহু কারখানার শ্রমিকরা বেতন-বোনাস পায়নি, অথচ আর মাত্র ৫ দিন পরেই ঈদ। আমরা ঈদের আগেই অতিদ্রæত সব শ্রমিকের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানাই। আন্দোলনরত স্টাইল ক্রাফট এর নিহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণসহ শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য শ্রম উপদেষ্টার প্রতি আহ্বান জানাই।
কমরেড ফিরোজ আরো বলেন, সিলেটের কালাগুল, বুরজান, ছড়াগাংসহ ৪টি চা বাগানের শ্রমিকরা গত ১৪ সপ্তাহ ধরে মজুরি ও ৮ সপ্তাহ ধরে রেশন পাচ্ছে না। অতিদ্রুত চা বাগানের শ্রমিকদের দাবি মেনে নেওয়ার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments