স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) সরকারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। গুলিবুদ্ধ হয়ে গুরুতর আহত হাদির চিকিৎসায় দেশি-বিদেশী বিশেষজ্ঞদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয় সরকার।
সরকারি সূত্র জানায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেওয়া হয়। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
ফ্লাইট সংশ্লিষ্টরা জানায়, প্রায় ৪ থেকে সাড়ে ৪ ঘন্টার যাত্রা শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর পৌঁছায়।
সিঙ্গাপুর পৌঁছানোর পর হাদিকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে ট্রমা ও নিউরো সার্জারী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎস দল তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়, চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।
সিঙ্গাপুরে হাদির সঙ্গে নিকট আত্মীয় ও একজন ঘনিষ্ঠ সহকর্মী রয়েছেন। প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ দূতাবাসও সার্বক্ষণিক যোগাযোহ রাখছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর খবর নিশ্চিত করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বন্দুকধারীরা গুলি করেন। প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নওয়া হয়।
নেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments