স্টাফ রিপোটারঃ সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দাবি আদায়ের সংগ্রামে অংশ নেয়ার প্রত্যয়ে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুন) দুপুরে রাজধানীর বনানীস্থ একটি মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) এর সম্মানিত প্রধান উপদেষ্টা হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।
জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে) এর আহ্বায়ক করা হয়
সিনিয়র সাংবাদিক খন্দকার দেলোয়ার জালালী (নতুনবাংলা টুয়েন্টিফোর), যুগ্ম আহ্বায়ক - রীনা আকতার তুলি (দৈনিক যুগান্তর), কাজী রফিক (ঢাকা মেইল), কামরুল হাসান শিশির (দৈনিক স্বাস্থ্য শিক্ষা) ও মোহসীন কবির (টিবিএন টুয়েন্টিফোর) এবং সদস্য সচিব মিজান আহমেদ (এসএ টিভি)।
এছাড়া সদস্য সালাহউদ্দিন চৌধুরী ( দৈনিক বাংলাদেশের খবর)
, বেলাল হোসেন রাজু (ঢাকা মেইল), তাইফুর রহমান তুহিন (এসএটিভি), মোস্তাফিজুর রহমান (দৈনিক ইত্তেফাক), মহিবুল কাদের, রাজু মাহমুদ (মাইটিভি), শরিফুল সাগর (আরটিভি), আবু জাফর মোঃ সালেহ (ঢাকা মেইল), আব্দুল কাইয়ুম (একে সালমান) যুগান্তর, কামরুল হাসান (মানবজমিন, সাভার), আহমেদ সোহান সিরাজী (ঢাকা মেইল, সাভার), রেজাউল ইসলাম বাবু (এসএটিভি, রংপুর), আশিকুর রহমান ডিফেন্স (এসএটিভি, লালমনিরহাট), জাকির মাহমুদ সেলিম (মানবকন্ঠ, পটুয়াখালী), মুজাহিদুল ইসলাম নান্নু, (গ্লোবালটিভি, পটুয়াখালী) ও রিপন মাহমুদ (নতুনবাংলা টুয়েন্টিফোর)।
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
সব মন্তব্য
No Comments