বরিশাল অফিস: আউটসোর্সিংয়ে চাকুরী দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মূল হোতা পটুয়াখালী মেডিকেল কলেজের হিসাব রক্ষক সাইদুর রহমানকে অপসারণ ও ঠিকাদার আঃ কুদ্দুস এর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা।
রবিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন খাদিজা আক্তার হাসি, মাহমুদা, ফাতেমা কাওসার সহ অন্যান্যরা।
বক্তারা জানান, পটুয়াখালী মেডিকেল কলেজের ক্যাশিয়ার সাইদুর রহমান ও ঠিকাদার আঃ কুদ্দুস মিলে দীর্ঘদিন যাবত চাকুরীর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মেডিকেল কলেজে পুনরায় টেন্ডার হওয়ায় তাদের কাছে আবারও দুই থেকে তিন লাখ টাকা দাবী করছে। টাকা না দিলে তাদের চাকরি থাকবে না। জালিয়াতির মাধ্যমে সাইদুর রহমান একজন স্বাস্থ্যসহকারী থেকে পটুয়াখালী মেডিকেল কলেজের হিসাবরক্ষক হয়েছেন বলেও তারা জানান। তারা সাইদুর রহমান ও আব্দুল কুদ্দুসের সুষ্ঠু বিচার দাবীকরেন।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম ...
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
সব মন্তব্য
No Comments