মো.পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
বুধবার (২১ জুন) সকাল ৯টার সময় নগরীর উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ মন্তব্য করেন।
লিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির অবশ্যই ভুল হয়েছে। তাদের নির্বাচনে অংশ নিতে হতো। সে ক্ষেত্রে তারা তাদের অবস্থান বুঝতে পারতো। আমরাও বুঝতে পারতাম। এ নির্বাচনটি প্রকৃত অর্থে ভালো হতো। তারা না এলে কিছু করার নেই। এরপরও বিএনপি ও জামাতের কাউন্সিলর প্রার্থী আছে। তারা ভোটারদের কেন্দ্রে আনবেন।
এ মেয়র প্রার্থী আরও বলেন, জামাত ও বিএনপির ভোটার আছেন। তাদের ভোটগুলো কোন খাতে যাবে সেটা জানি না। তবে উন্নয়নের দিকে তাকিয়ে হলেও তাদের নৌকায় ভোট দেওয়া উচিত। ভোটকেন্দ্রে উপস্থিতিও ভালো হবে। আশা করছি ৬০ শতাংশেরও ওপরে ভোট পড়বে।
এর আগে সকাল ৯টায় সপরিবারে ভোট দিতে স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে আসেন মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments