বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি চা শ্রমিকদের দাবীকৃত মজুরী সমাধান না হওয়ায় গভীর উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ ১৪ দিন ধরে দেশের প্রান্তিক জনগোষ্ঠির এই শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা মজুরির দাবি তুলেছেন। ইতিমধ্যে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসন প্রধানমন্ত্রীর অনুরোধের বার্তা দিয়ে বর্তমান প্রাপ্ত মজুরী ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা মজুরী করার ঘোষণা দেয়, যা শ্রমিকরা মানেনি। অন্যদিকে চা বাগান মালিকেরা বাসস্থান, আলো, পানি, চিকিৎসাসুবিধা, অবসর ভাতা বা ভবিষ্য তহবিল, বাসাবাড়িতে উৎপাদিত ফলমূল, গৃহায়নের সুবিধাকে দৈনিক মজুরির সঙ্গে যুক্ত করে যে যুক্তি দেখাচ্ছেন তা শ্রম আইনের সুস্পষ্ট লংঘন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে চা শ্রমিকদের যে মজুরি, বিদ্যমান উচ্চমূল্যের বাজারে কখনই তা জীবন-যাপনের উপযোগী মজুরি হতে পারে না। বর্তমান স্বাধীন বাংলাদেশে বৃটিশ শাসিত ঔপনিবেশিক নীতিতেই চা বাগানগুলো পরিচালিত হচ্ছে, যা কখনই মানবিক হতে পারে না। একজন শ্রমিক যে হারে মজুরী পাচ্ছেন, তা দিয়ে শ্রমিক ও তার নির্ভরশীল পরিবারের ভরণপোষণ করা যায় না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রায় ২শ বছর আগে যাত্রা শুরু করা এই শিল্পের শ্রমিকরা এখনও মানবেতর শোষণের শিকার হচ্ছে, যা অবসান হওয়া প্রয়োজন।
নেতৃবৃন্দ বলেন, চা বাগানের শ্রমিকদের সকল প্রকার শোষণ থেকে মুক্তির জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে-শ্রমিকের মৌলিক প্রয়োজনের যোগান নিশ্চিত করতে হবে। বাগান শ্রমিকদের ও তার পরিবার-পরিজন প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে, যা সভ্যসমাজে কাম্য হতে পারে না, এই বৈষম্য দূর করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা বাগানের মালিকদের সঙ্গে যে সভা করবেন তা থেকে অবশ্যই মজুরী বিষয়ে একটি যৌক্তিক সমাধানে উপনীত হবেন। এবং শ্রমিকদের কাঙ্খিত, প্রধানমন্ত্রী স্বয়ং তাদের মজুরীর বৃদ্ধির ঘোষণা দিবেন যা নিকট অতীতে তিনি গার্মেন্টস শ্রমিকদের জন্য করেছেন। একই সঙ্গে তারা চা বাগানের শ্রমিকদের ৩’শ টাকা মজুরির যে দাবি, বাগান মালিকদের তা মেনে নেয়ার জন্য আহবান জানান এবং বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপুর্ণ মজুরি সমন্বয়ের স্থায়ী কাঠামো গড়ে তোলার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments