ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ আজ ১১ জুলাই এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকারের মেয়াদের প্রায় শেষ প্রান্তে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে। সরকার তাদের নিপীড়ন, নির্যাতন, লুটপাটের বিরুদ্ধে গড়ে ওঠা গণআন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য নানা ধরনের নিপীড়নমূলক আইন, নীতিমালা প্রণয়ন করছে। এমনকি সমাজের সর্বস্তরের মানুষের প্রতিবাদ সত্ত্বেও তারা অত্যাবশ্যকীয় পরিষেবা বিল নামক শ্রমিকের ধর্মঘটের অধিকার হরণকারী কালো আইন জাতীয় সংসদে পাশ করানোর অপচেষ্টা চালাচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত তার স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। এভাবে আইন করে অগণতান্ত্রিকভাবে জনগণের অধিকার হরণ করা যাবেনা। সভায় শ্রমিক-কর্মচারী তথা শ্রমজীবী মানুষের অধিকার হরণকারী এই বিল বাতিল ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
আজ ১১ জুলাই ২০২৩ সকাল ১১টায় সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রেসিডিয়াম সভায় উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, শাহীন রহমান, এ এন রাশেদা।
সভায় আরও বলা হয়, করোনা পরবর্তী অর্থনৈতিক সংকটকালে দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ চিড়ে-চ্যাপ্টা হয়েছে। কর্মহীন ক্ষতিগ্রস্ত নিম্ন আায়ের মানুষের জন্য কর্মসংস্থান ও নানা প্রণোদনার প্রয়োজন থাকলেও তা না করে শুধু সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অথচ সার্বজনীন রেশন ব্যবস্থা ও নায্যমূল্যের দোকান চালু করা হলো না। যা বাজারে বৈষম্য ও সংকট আরও বাড়িয়ে দিবে। বাজার সিন্ডিকেট না ভেঙ্গে লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হচ্ছে। সভায় অবিলম্বে স্বল্প আয়ের মানুষ, শ্রমজীবি মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়। সভায় ঋণখেলাপী ও ব্যাংক মালিকদের বিশেষ সুবিধা প্রদানের তীব্র নিন্দা করা হয়।
সভায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ডেঙ্গু প্রকোপ ভয়াবহ হচ্ছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের জীবন অতিষ্ঠ কিন্তু সরকারের তার দিকে কোন ভ্রুক্ষেপ নেই। বরং ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের অনুকম্পা পেতে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।
সভায় নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, সিন্ডিকেট ভাঙতে এবং দূর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments