স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হয়েছে। আজ উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরো দুই তরুণ।
নিহত দু’জন হলো কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবদুল করিম মিয়ার ছেলে আবদুল কাইয়ুম মিয়া (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা তারেক মিয়া (২০)। আহত দু’জন হলো ইকরাম হোসেন (১৮) ও কসবার বিল্লাল মিয়া (২৫)।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়ার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় পৌঁছালে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা চার তরুণ উঠে দাঁড়ায় এবং ভিডিও বানাতে শুরু করে। তিন তরুণ মিলে একজনের ভিডিও করছিলো। এ সময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস এন্টেনার তারে জড়িয়ে তারা ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাইয়ুম মিয়া নামের একজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে দু’জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তারেক মিয়া নামের আরেকজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সম্পূর্ণ বেআইনি। এতে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা এবং প্রাণহানির সম্ভাবনা থাকে। এ কারণে ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্য রেল কর্তৃপক্ষ বরাবরই সতর্কতামূলক নির্দেশনা জারি করে থাকে। তথাপি অতি উৎসাহী কতিপয় যাত্রী অবৈধভাবে ছাদে ভ্রমণের চেষ্টা করে থাকে। এতে প্রায়ই প্রাণহানি ঘটে। ভবিষ্যতে যেন কেউ মৃত্যুর ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ না করে সে ব্যাপারে রেল কর্তৃপক্ষ বাড়তি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments