আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাই শহরের একটি হোটেল থেকে ব্রিটিশ নাগরিক উইলিয়াম ল্যাংফোর্ড-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার সংক্রান্ত কাজে ভারতে এসেছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭৬ বছর বয়সী ল্যাংফোর্ড গত ২৪ মার্চ থেকে মুম্বাইয়ের ওই হোটেলে অবস্থান করছিলেন। সর্বশেষ ম্যাচ শেষে তিনি হোটেলে ফিরে আসেন।
পরদিন সকালে হোটেল কর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। দীর্ঘ সময় দরজা না খোলায় হোটেলের মাস্টার চাবি ব্যবহার করে কক্ষটি খোলা হলে তাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি ল্যাংফোর্ডকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
মুম্বাই পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments