বরিশাল অফিস: পটুয়াখালী গলাচিপা উপজেলার পূর্ব বাশবুনিয়া গ্রামে ২ফেফ্রুয়ারী রবিবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের সদস্য হেলাল চৌকিদার জানায়। সরেজমিনে ঘুরে ও প্রত্যাক্ষদর্শীদের বরাতে জানা যায় যে, হেলাল চৌকিদার একজন দিনমজুর সে দেশে এবং ঢাকায় রিকশা বা লেবারি করে সংসার চালিয়ে আসছে। উল্লেখিত জমির ঘর ও জমি তাদের বলে জানায় হেলাল। হেলাল অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে আমার পরিবার নিয়ে বসবাস করা ঘরটি সকালে হঠাৎই আলমাস, লোকমান, মনির, সরোয়ার, নাসির ও মনিরসহ অজ্ঞাতনামা বেশকিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরটি সম্পূর্ণ ভেঙে মাটিতে গুরিয়ে দেয় এমনকি ঘরের জমি কেটে অবকাঠামো নস্ট করে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের উল্লেখিত সন্ত্রাসীরা অস্রেরমুখে জিম্মি করে, ভয় পেয়ে হেলালের পরিবার অন্যঘরে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে ঘটনাস্থলে খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ এসে হেলালকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করার জন্য বলেন। এ বিষয় অফিসার্স ইনচার্জ গলাচিপাকে মুঠোফোনে বারবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায় নি। অসহায় দিনমজুর হেলাল বলেন আমার টাকা ও জনবল কিছু না থাকায় প্রতিপক্ষ তাদের পৈতৃক ভিটা জবরদখল করছে, এ বিষয় পটুয়াখালী জেলা পুলিশ, জেলা প্রশাসক সহ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। উল্লেখিত বিষয় বক্তব্য জানতে চাইলে প্রতিপক্ষ কোন কথা বলতে রাজি হয়নি, এ ছারা ঘটনার বিষয় হেলালের বক্তব্য নিতে গেলে প্রতিপক্ষের লোকজন এ প্রতিবেদকের দিকে তেরে আসে এবং অসৌজন্যমূলক আচরণ করে।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম ...
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
সব মন্তব্য
No Comments