ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ১৬ এপ্রিল ২০২৫ সংবাদ পত্রে দেওয়া এক বিবৃতিতে সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা বৃদ্ধি এবং নতুন শিল্পের ক্ষেত্রে গ্যাসের দাম ৩৩% বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে অবিলম্বে মূল্য বৃদ্ধির এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের এই ৮ মাসে কমপক্ষে ২ বার সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি করা হলো। এতে করে বুঝা যায় ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদের দোসর মুনাফাখোর সিন্ডিকেট এখনও বহাল রয়েছে এবং অন্তর্বর্তী সরকার ঐ সিন্ডিকেটের স্বার্থে একের পর এক মূল্যবৃদ্ধির মতো গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, একদিকে সরকার বিজিনেস সামিট করে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার কথা মহা সমারোহে ঢাক-ঢোল পিটিয়ে প্রচার করছে, অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যা বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করবে। এটা সরকারের দ্বিমুখী আচরণ।
বিবৃতিতে তিনি সয়াবিন তেল ও শিল্প ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments