স্টাফ রিপোটার: প্রহসনের নির্বাচন জনগণ মানে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও দাবিতে ১৩ ডিসেম্বর ২০২৩, বুধবার বিকাল ৪টায় পুরানা পল্টন মোড়ে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সমাবেশে বক্তারা বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘায়িত করতে গায়ের জোড়ে ও বিদেশী শক্তির মদদে সরকার এক প্রহসনের নির্বাচনের আয়োজন করছে। দেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ডামি প্রার্থী নিশ্চিত করে নির্বাচনের এ প্রহসনের বিষয় তুলে ধরেছে। এর সাথে জনগণ কর্তৃক তার প্রতিনিধি নির্বাচনের কোন বিষয় নাই।
নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক জাফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তাতে সংসার চালানোই দেশের মানুষের মুশকিল হয়ে পড়েছে। আগে দিনে ১শ টাকা খরচ হলে খাওয়া হয়ে যাইত, এখন সেইটা ২শ টাকায়ও কুলায় না। মাছ, মাংস ডিম সবজি সব কিছু দামই বেড়ে গেছে।
নির্বাচনের নামে ফ্যাসিবাদ রক্ষার এ প্রহসনকে রুখে দাঁড়ানো এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে বিজয়ের লক্ষ্যে এগিয়ে নেয়ার জন্য বক্তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভ সমাবেশ শেষে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার মিছিল পল্টন মোড় থেকে বিজয় নগর অভিমূখে প্রদক্ষিণ করেন।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments