সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে পথসভার কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "আগে সংস্কার করতে হবে তারপর নির্বাচনের চিন্তা। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়।"
দেশব্যাপী এনসিপি'র পদযাত্রা শেরপুর জেলা শেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় জামালপুরে এসে প্রথমে শাহ জামাল (রহ:) এর মাজার জিয়ারত করেন। এরপর জেলার ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভা করেন।
সোমবার (২৮ জুলাই) সকাল ৯টায় এনসিপি নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সাথে মতবিনিময় শেষে ১১টায় শহরের তমালতলা থেকে পদযাত্রা করে ফৌজদারি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় নাহিদ ইসলাম বক্তব্যে বলেন, এই জামালপুরের ১৭ জন দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছে। আজ সকালে শহীদ পরিবারের সাথে আমরা বসে ছিলাম। তাদের দুঃখ-কষ্টের কথা শুনেছিলাম। এই যে হাজার মানুষ শহীদ হয়েছে এই রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম। আগামী ৫ আগস্ট অভ্যুত্থানের ১ বছর পুর্তি হবে। আমরা চাই এর পূর্বেই সরকার অবশ্যই জুলাই সনদ পেশ করবেন।
গত ১৫ বছর জামালপুরের মানুষ কথা বলতে পারে নাই। সন্ত্রাস, চাঁদাবাজের অভয়ারণ্য গড়ে তুলা হয়েছিল জামালপুরে। এখানে নদী দখল, উন্নয়নের নামে রাষ্ট্রীয় টাকা লুটপাট করা হয়েছে। এই অর্থ লোটপাটের রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সামনে নির্বাচন আমরা মৌলিক সংস্কার, বিচারের মধ্য দিয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। বিচার, সংস্কার এবং নতুন সংবিধান গণঅভ্যুত্থানের অন্যতম দাবী।
তিনি আরও বলেন, আমরা নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা চাই। আমরা চাই জনগণের হয়ে উঠুক, প্রশাসন জনগণের হয়ে উঠুক, আদালত জনগণের হয়ে উঠুক। আমরা সংস্কার প্রক্রিয়ায় একটি উচ্চকক্ষ করে জাতীয় সংসদকে দুই ভাগে ভাগ করতে হবে। ভোটার অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে। এরফলে সংসদে একটি জবাবদিহি মূলক ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে পারি। আমরা রাজনৈতিক দলগুলি এখনো এই ঐক্যমতে পৌছাতে পারি নাই।
পথসভায় সভায় নাহিদ ইসলাম ছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সরওয়ার, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান, সংগঠক মোসাদ্দেকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments