ডেস্ক রিপোর্ট: বিশ্ব ফুটবল প্রেমীরা আগে থেকেই আশায় বুক বেধে ছিল ফাইনাল খেলবে ফেভারিট মেসির আর্জেন্টিনা ও ফুটবলের দেশ ব্রাজিল। দুই প্রতিদ্বন্দী দল কোয়াটার ফাইনাল নিশ্চিত হওয়ার পর আলোচনা আরও সামনে চলে আসে। ঠিক তাই হলো কোপা আমেরিকা কাপে ফাইনালে উঠছে মেসির আর্জেন্টিনা।
আজ বুধবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। জয়ের লক্ষ্য নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে মেসির আর্জেন্টিনা। শুরুতেই মেসি জাদুতে এগিয়ে যায় আর্জেন্টিনা।কিন্তু দ্বিতীয়ার্ধে কলম্বিয়া সমতায় ফেরালে ১-১ গোলে ম্যাচভাগ্য গড়ায় টাইব্রেকারে।সেমির লড়াইয়ে জয়ের নায়ক আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি ঠেকিয়েছেন কলম্বিয়ার তিন শট। আর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ গোলে জয় নিয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা।
আগামী ১১ জুলাই ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments