ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ভারতের জনপ্রিয় বাংলা গণমাধ্যম আনন্দ বাজার এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করেছেন।
আনন্দবাজার জানায়, ৪৩ বছর বয়সী এই অভিনেতা ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে যান। শুটিং শেষে তিনি একাই জলে নামেন এবং সেখানেই দুর্ঘটনার শিকার হন।
প্রাথমিকভাবে জানা গেছে, জলে নামার পর তার পা বালিতে আটকে যায় এবং ঢেউয়ের তোড়ে তিনি ভারসাম্য হারিয়ে তলিয়ে যান। পরে ইউনিটের সদস্যরা তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। পাশাপাশি ঘটনাস্থল ওড়িশা সীমান্তে হওয়ায় সেখান থেকেও তদন্ত হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটিকে বাংলা অভিনয় জগতের জন্য “অপূরণীয় ক্ষতি” বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমা ও টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments