ডেস্ক রিপোর্ট: লিবিয়া থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশী ৭০ জন ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। তারা নৌকা করে সাগর পাড়ি দিয়েছিল। এলার্ম ফোন নামক একটি সহায়তা সংস্থা শনিবার এ তথ্য নিশ্চিত করেছে ।
এদিকে জতিসংঘ শরণার্থী সংস্থা বলছে, নৌকা করে লিবীয় রাজধানী ত্রিপোলিতে ৮৯ অভিবাসন প্রত্যাশী ও দুটি লাশ আনা হয়েছে। আরো ৪০ জন নিখোঁজ রয়েছে।
তবে উভয় সংস্থা একই অভিবাসীদের নিয়ে কথা বলছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলার্ম ফোন বলছে, রাজধানী ত্রিপোলি থেকে ৭০ মাইল পশ্চিমে খোমস বন্দর থেকে ছাড়ার চারদিন পর ৭০ জন নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থা টুইটারে বলছে, শনিবার ৮৯ জীবিতকে ত্রিপোলিতে নিয়ে আসা হয়। এদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments