ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর শেষ দিনে রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্যপদক জিতেছে বাংলাদেশের রুবেল-দিয়া।
আজ দুপুর পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ ডিভিশনের ৩টি ইভেন্টে গোল্ড মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনের রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ১-৫ সেটে কোরিয়ার রিও সু জং এবং লি সিউংইউন এর নিকট পরাজিত হয়ে সিলভার মেডেল অর্জন করে। একই ইভেন্টে ভারত ৬-০ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মোঃ মইনুল ইসলাম (অব.), সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মোঃ রুবাইয়েত আহমেদ।
এছাড়া রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ফাইনালে কোরিয়া ৬-০ সেটে ভারতকে পরাজিত করে গোল্ড মেডেল অর্জন করে। অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সেক্রেটারি জেনারেল থমাস হ্যান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোশারফ হোসেন মোল্লা।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ফাইনালে কোরিয়া ৬-২ সেটে ভারতকে পরাজিত করে গোল্ড মেডেল অর্জন করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মোঃ মইনুল ইসলাম (অব.), ফেডারেশনের কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান ও ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার
মোঃ মেজবাহ উদ্দিন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments