রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে নৌকা থেকে পড়ে রিয়াজ (২০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। বরিশাল ও বানারীপাড়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরীরা ওই দিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা ও ২০ জুন সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়েও রিয়াজের সন্ধান পাননি। জানা গেছে, ১৯ জুন রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে প্রচন্ড বজ্রসহ ঝড় বৃষ্টির মধ্যে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের বড় ছেলে রিয়াজ ও একই এলাকার ইব্রাহিমের ছেলে সিফাত (১৫) নলশ্রী ট্রলার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরছিলো। এসময় বজ্রপাতে তারা দুজন আহত হয়ে নদীতে পড়ে যায় । অপর জেলেদের সহায়তায় স্থানীয়রা সিফাতকে উদ্ধার করতে পারলেও রিয়াজ নিখোঁজ হয়। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য বানারীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে একনাগারে প্রায় ৪ ঘন্টা আপ্রান চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে যান। সোমবার (২০ জুন) সকালে তারা পুনরায় এসে উদ্ধার চেষ্টা চালিয়েও রিয়াজের কোন সন্ধান পাননি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন জানান, ঘটনার পর সন্ধ্যা নদীতে মাইকিং করে রিয়াজের নিখোঁজের বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়। এছাড়া ১৯ জুন রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ও ২০ জুন সোমবার দিনভর ৮/১০টি ট্রলার নিয়ে সন্ধ্যা নদীর বানারীপাড়া ও পার্শ্ববর্তী স্বরূপকাঠি এবং উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে রিয়াজের খোঁজ চালানো হয়েছে। এদিকে নিখোঁজ রিয়াজের পরিবারে শোকের মাতম বইছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) কার্যকর এবং সীমান্তে ‘পুশব্যাক’ ইস্যুতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন স্বরা ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার ইসলামিক ফাউন্ডে ...
সব মন্তব্য
No Comments