ডেস্ক রিপোর্ট: দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ তৈরি করল ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (PHEV)। সম্প্রতি পরিচালিত এক ‘রেঞ্জ টেস্টে গাড়িটি মাত্র একবারের পূর্ণ চার্জ এবং ৬৫ লিটারের এক ট্যাংক জ্বালানিতে ১২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এতে প্রতি কিলোমিটার যাতায়াতে গাড়িটির খরচ পড়েছে মাত্র ৬ টাকা।
ঢাকার তেজগাঁও থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রা কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত যায় এবং একই পথে ফিরে আসে। যাত্রাপথে গাড়িটি মাওয়া হয়ে পদ্মা সেতুও অতিক্রম করে। কোম্পানিটি আগে এই গাড়ির রেঞ্জ ১২০০ কিলোমিটার দাবি করলেও, বাংলাদেশের রাস্তায় বাস্তব পরীক্ষায় তা আরও ৫৫ কিলোমিটার বেশি পারফর্ম করেছে।
ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড -এর এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি এর ‘সুপার হাইব্রিড সিস্টেম (SHS), যা ১.৫ লিটার টার্বো ইঞ্জিনের সাথে ট্রিপল ইলেকট্রিক মোটরের সমন্বয় ঘটিয়ে সর্বোচ্চ জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে।
ওমোডা জাইকো সেলস-এর সিনিয়র এক্সিকিউটিভ জনাব জোশ টিমোথি এবং কারস অ্যান্ড কনভারসেশন-এর অ্যাডমিন জনাব মুস্তাভি-এর মতে, প্রিমিয়াম এসইউভি ক্যাটাগরিতে এত কম খরচে এবং দীর্ঘ দূরত্বে চলার সক্ষমতা দেশের হাইব্রিড গাড়ির বাজারে ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড -কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। মূলত আন্তঃজেলা ভ্রমণে ‘রেঞ্জ এনজাইটি’ বা চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় দূর করতেই এই সফল পরীক্ষা চালানো হয়।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments