স্টাফ রিপোট: বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ ২৯ জুলাই ’২৩ বেলা ২:৩০ টায় বাসদ ঢাকা নগর শাখার উদ্যোগে পল্টনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাসদের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা নগর বাসদের সদস্য সচিব জুলফিকার আলী।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনে জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। মানুষ এই ফ্যাসিবাদী সরকারের শাসন থেকে মুক্তি চায়। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এবং ২০১৮ সালে গভীর রাতে ভোট ডাকাতি করে সরকার ক্ষমতায় এসে জনগণের বিরুদ্ধে অপশাসন চালিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন বিপর্যস্ত। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩ এর নামে শ্রমজীবী মানুষের শেষ অস্ত্র ধর্মঘট করার অধিকারও কেড়ে নিচ্ছে। জনগণের বিক্ষোভ দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মত নিবর্তনমূলক আইন জারি করেছে। গুম, খুন, হামলা, মামলা নির্যাতন চালিয়ে যাচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, আবারও ক্ষমতায় আসার জন্য বর্তমান সরকার তার অধীনে নির্বাচনের নামে প্রহসন করতে চাচ্ছে। ইতিমধ্যে আরপিও সংশোধন করে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছে। নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। ফলে বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে হবে। নির্বাচনে কালো টাকা, ধর্মের ব্যবহার বন্ধ করে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।
নেতৃবৃন্দ বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকারকে পদত্যাগে বাধ্য করতে রাজপথের লড়াইকে জোরদার করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments