ডেস্ক রিপোর্ট: অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ থেকে জারিকৃত এক পরিপত্রে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কিছু খাতে ব্যয় স্থগিত/হ্রাসকরণ নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধের ফলে উদ্ভুত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট বাজেটের কিছু খাতে বরাদ্দকৃত অর্থ নির্ধারিত সীমার মধ্যে ব্যয় করতে হবে।
নির্দেশনাসমূহ হলো: আপ্যায়ন ব্যয় খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে; প্রশিক্ষণ খাতে (দেশীয়) অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে, তবে বিভিন্ন সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত প্রশিক্ষণসমূহ এর আওতা বর্হিভুত থাকবে; সরকারি অর্থায়নে সকল প্রকার বৈদেশিক প্রশিক্ষণ/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপে অংশগ্রহণ বন্ধ থাকবে; বিদ্যুৎ, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি ও ভ্রমণ ব্যয়ে অবশিষ্ট অর্থের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যয় করা যাবে; এর অতিরিক্ত ব্যয় করলে ভবিষ্যতে কোনো বকেয়া দাবি করা যাবে না; সেমিনার/কনফারেন্স ব্যয়ে অবশিষ্ট অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে, তবে এসব খাতে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ সীমার মধ্যে রাখতে হবে; সকল ধরনের যানবাহন ক্রয়, মোটরযান, জলযান ও আকাশযান খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে; আবাসিক/অনাবাসিক ভবন স্থাপনা খাতে বরাদ্দের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে; তবে চলমান নির্মাণকাজ কমপক্ষে ৭০ শতাংশ সম্পন্ন হলে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয় নির্বাহ করা যাবে; অভ্যন্তরীণ শোভাবর্ধন খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে; কম্পিউটার ও আনুষঙ্গিক খাতে ব্যয় বন্ধ থাকবে; পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় বন্ধ থাকবে; তবে উন্নয়ন বাজেটে প্রযোজ্য ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্বানুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে এবং সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয় সংক্রান্ত সুদমুক্ত বিশেষ অগ্রিম প্রদান বন্ধ থাকবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments