জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান Holy Cross School and College Rajshahi-এ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চার দিনব্যাপী ৫ম আন্তঃস্কুল বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানেই প্রাণ ফিরে পায় পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীদের বর্ণিল অংশগ্রহণে নৃত্য ও দলীয় সংগীত পরিবেশনা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে। সৃজনশীলতা আর আত্মবিশ্বাসে ভরপুর পরিবেশনায় শিক্ষার্থীরা যেন জানান দেয়—শিক্ষা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়, বরং তা শিল্প-সংস্কৃতির সাথেও গভীরভাবে জড়িত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত (অ্যাপোস্টোলিক নুনসিও) Archbishop Kevin Stuart Patrick Randall। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে ছিলেন Bishop Gervas Rozario। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Dr Arup Toppo। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ Brother Toren Joseph Palma।
প্রধান অতিথির বক্তব্যে আর্চবিশপ কেভিন র্যান্ডাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিজ্ঞানমনস্কতা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং মানবিক মূল্যবোধ গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।” তিনি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও বিশ্লেষণী দক্ষতার কোনো বিকল্প নেই।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন বিজ্ঞান প্রজেক্টের স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের কাজ ঘুরে দেখেন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক মনোভাব।
২২ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলমান এই আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে। আয়োজকরা বলছেন, বিজ্ঞান ও সংস্কৃতির এই সমন্বিত উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতা আমাদের প্রেরণার উৎস। তাঁর কবিতায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ বিগত ১৭ বছর লড়াই-সংগ্রাম করে দেশকে স্ব ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকে সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় নৃত্য উৎসব ২০২৬"। নৃত্য ও সংস্কৃতির বিকাশে এ আয়োজন নতুন প্র ...
অনিক রায়, ফরিদপুর অফিস : ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফরিদপুর শহরের বাংলাদেশ শিশু একাডেমি অড ...
সব মন্তব্য
No Comments