আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রবিবার (৫ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গোলাগুলির মধ্যেই এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। তবে এখনো তিনি পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে ইরানের ভেতর থেকে নিরাপদ স্থানে ফিরতে হবে।
এর আগে শুক্রবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। ওই বিমানে থাকা দুইজনের মধ্যে একজনকে আগেই উদ্ধার করা হয়েছিল।
অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়ে সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কিছু এলাকায় এ হামলা চালানো হয়েছে, যেখানে পাইলট অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে দুই পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments