স্টাফ রিপোটার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার রায়ে তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে ৩ বছর কারাদন্ড দেওয়ার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ করেছে বিএনপি। এছাড়াও বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ও ঢাকা ৪ নির্বাচনী এলাকার সমন্বয়কারী আনম সাইফুল ইসলাম সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ করেছে নয়াপল্টনে। মিছিলের অগ্রভাগে আনম সাইফুল ইসলাম ছাড়াও মহানগর বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।
বিজয়নগর স্কাউট ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশে সাইফুল ইসলাম বলেন, সরকার তারেক রহমান তথা জিয়া পরিবারের আতংকে ভুগছেন। প্রধানমন্ত্রী জানেন, শহীদ জিয়া পরিবারের যে কোন একজনই যথেষ্ট, এ সরকারের মসনদ ভেঙে চুরমার করার জন্য। তাই আগামী নির্বাচনে যাতে জিয়া পরিবারের কেউ অংশ না নিতে পারে তারই নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে এ অবৈধ সরকার। কিন্তু, সরকারকে মনে রাখতে হবে, আমরা যারা গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে আছি তারা সবাই শহীদ জিয়ার পরিবারের সদস্য। তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা শহীদ জিয়ার সন্তান হিসেবে রাজপথে আছি এবং বিজয় না হওয়া পর্যন্ত থাকবো।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments