আন্তর্জাতিক ডেস্ক: কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক শনিবার থেকে কার্যকর করেছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার শুল্ক আরোক করে স্বাক্ষক করেছেন। খবর বিবিসি বাংলা
হোয়াইট হাউজ জানিয়েছে, কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্প শুক্রবার বলেছিলেন, কানাডার তেলের ওপর দশ শতাংশের কম শুল্ক আরোপ করা হবে। একই সময় তিনি বলেছিলেন, ভবিষ্যতে ইউরোপ ইউনিয়নের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন।
ট্রাম্পের আদেশের ফলে কানাডা, মেক্সিকো ও চীনের কম মূল্যের পণ্যগুলোর জন্য শুল্কমুক্ত আমদানির যে বিশেষ সুবিধা ছিল, তা বাতিল করা হয়েছে।
এই ঘোষণার ফলে জ্বালানি, অটোমোবাইল ও খাদ্য শিল্পসহ বিভিন্ন খাতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।
ট্রাম্প 'আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন' ব্যবহার করে এই শুল্ক আরোপ করছে।
এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অভিযোগ দায়ের করবে এবং উপযুকাত প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেবনম ঘোষণা দিয়েছে যে, তার দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করবে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশেও যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করবেন।
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments