স্টাফ রিপোটার: অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা নবম দফার অবরোধ কর্মসূচীর প্রথম দিন রবিবার রাজধানীর বিভিন্ন থানায় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার অবরোধের সমর্থনে নিউমার্কেট থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীর সাইন্সল্যাব এলাকায়, সবুজবাগ থানা বিএনপি ও অঙ।গ সংগঠনের নেতাকর্মীরা বাসাবো এলাকায়, ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ডেমরা চৌরাস্তা মোড়ে, লালবাগ থানা বিএনপির নেতাকর্মীরা নগরীর ওয়াটার ওয়ার্কস রোডে, চকবাজার থানা বিএনপির নেতাকর্মীরা বাজার রোড, ২৯ নং ওয়ার্ডের নেতাকর্মীরা ইসলামবাগ এলাকায়, মুগদা থানা বিএনপির নেতাকর্মীরা মানিকনগর থেকে কমলাপুর পর্যন্ত মিছিল করেছে নেতাকর্মীরা। এছাড়াও যুবদল ঢাকা মহানগর দক্ষিণের শাহজাহানপুর ও মতিঝিল থানার নেতা-কর্মীরা শাহজাহানপুর ও ফকিরেরপুল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে। ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মতিঝিল, বিজয়নগর এবং মালিবাগে মিছিল বের করে। সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের রমনা ও মতিঝিল থানার নেতাকর্মীরা শান্তিনগর ও আরামবাগে অবরোধের সমর্থনে মিছিল করে। শ্রমিকদল মতিঝিল থানা ও জাতীয়তাবাদী রেল শ্রমিকদল সম্মেলিতভাবে কমলাপুরে মিছিল বের করে।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments