আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর রাতের অন্ধকারে উদ্ধারকাজ চলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
প্রতিবেদনে জানান, রোববার সন্ধ্যায় কর্ডোবা প্রদেশের অ্যাডামুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে ঢুকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় দুটি ট্রেনের একাধিক বগি লাইন থেকে ছিটকে পড়ে। কিছু কোচ পাশের ঢালে উল্টে যায়, ফলে যাত্রীদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, গুরুতর আহতদের দ্রুত হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে দমকল বাহিনী, রেড ক্রস, সামরিক জরুরি সেবা এবং স্বেচ্ছাসেবক দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়।
রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। কারিগরি ত্রুটি, সিগন্যাল সমস্যা অথবা অন্য কোনো কারণ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments