ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ঢাকা-সিলেট ও কুমিলøা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ^রোড যান চলাচলের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে অনন্য উদ্যোগ নিয়েছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। তাদের নিজস্ব অর্থায়নে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বিভিন্ন অংশে টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ভরাট করে যান চলাচলের উপযোগী করা হয়েছে। এতে যানজটও অনেকাংশে নিরসন হয়েছে। ফলে চালককসহ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
খোঁজ নিয়ে জানা গছে, সম্প্রতি ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ^রোড এলাকায় সম্প্রতি কয়েকদিন টানা বৃষ্টিতে পানি জমাট হয়ে মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানজট সৃষ্টিসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। তবে সংশিøষ্ট বিভাগের এ বিষয়ে তেমন তৎপরতা নজরে আসেনি। বিষয়ট খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ নজরে এলে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় হাইওয়ে থানা পুলিশ। গতকাল সোমবার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আনোয়ারসহ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে মহাসড়কের ওই অংশে থাকা ২৫টি বড় বড় গর্তে ১০ ট্রাক্টর ভাঙ্গা ইটের সুরকি ও ইট দিয়ে ভরাট করে। মহাসড়কে চলাচল করা বিভিন্ন পরিবহন চালকরা জানান, দীর্ঘদিন ধরে খাঁটিহাতা মোড় এলাকায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আর কয়েকদিনের টানা বৃষ্টিতে এ গর্তগুলো আকারে আরো বড় হয়ে যান চলাচলে প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে ছোট যানসহ বিভিন্ন যানবাহন সড়কে অচল হয়ে যানজটের সৃস্টি হতো। এমনকি বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটনাও ঘটত। সে সাথে দীর্ঘ সময় যানজট লেগে থাকত। তবে এখন গর্তগুলো ভরাট করায় অনেক সুবিধা হয়েছে। দুর্ঘটনার শঙ্কামুক্ত হয়েই যান চলাচল করতে পারছি।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, রাজধানী ঢাকার সাথে দেশের পূর্বাঞ্চলের সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিলøাসহ বিভিন্ন জেলার সংযোগ হলো বিশ্বরোড মোড়। খাঁটিহাতা এলাকার এ মোড় হয়েই এসব বিভাগসহ জেলায় চলাচল করতে হয়। এছাড়াও মহাসড়কে বিপুল পরিমান পরিবহনের চাপ থাকে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে থাকা ছোট-বড় গর্তগুলো মারাত্মক পীড়া দিয়ে আসছিল। আবার দুর্ঘটনাও ঘটছিল। তাই হাইওয়ে থানা পুলিশ যানজট নিরসনসহ দুর্ঘটনা রোধে এই উদ্যোগ গ্রহন করেছে। আমরা আশা করি সংশ্লিষ্ট বিভাগ দ্রুত মহাসড়কে থাকা বিভিন্ন খানাখন্দ ও গর্তগুলো সংস্কারে উদ্যোগ নিয়ে মহাসড়কের যাত্রা পথকে আরো নিরাপদ করবে।
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) কার্যকর এবং সীমান্তে ‘পুশব্যাক’ ইস্যুতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন স্বরা ...
সব মন্তব্য
No Comments