মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে লিফলেট বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা মহিলা দল। এসময় পুলিশের বাধার মুখে পড়েন দলীয় নেতাকর্মীরা।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে এগারো টায় জেলা শহরের বিভিন্ন হাট বাজারে জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস ও সাধারণ সম্পাদক নাজমা পারভীনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে মহিলা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার অনুরোধ করেন। তারা এ নির্বাচন বর্জনের আহ্বান জানান।
মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, অবৈধ সরকারের একতরফা নির্বাচন বর্জন করতে সাধারণ মানুষকে উজ্জীবিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছ। এই অবৈধ একতরফা নির্বাচন দেশের মানুষ মানে না। সাধারণ মানুষ এই একতরফা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাজানো, পাতানো, শেখ হাসিনার অবৈধ ডামি নির্বাচন বয়কট করে শেখ হাসিনার পতন ঘটিয়ে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেই ছাড়বো।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments