আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রশংসা করে তাকে ‘জিনিয়াস’ বলে উল্লেখ করেছেন। ইউক্রেন সংকট নিয়ে কথা বলতে গিয়ে মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় থাকলে ‘জিনিয়াস’ পুতিন কিয়েভের জন্য হুমকি হতেন না।
এমনকি তিনি বলেন, রিপাবলিকান আমলে এ ধরনের সংকটেরও সৃষ্টি হতো না। তিনি ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের আগ্রাসনকে দারুন হিসেবে বর্ণনা করেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানের অতিথি ছিলেন তিনি। সেখানে ট্রাম্পকে ইউক্রেনের বিরুদ্ধে রুশ নেতা ভøাদিমির পুতিনের পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।
সোমবার এক টেলিভিশন ভাষণে পুতিন ইউক্রেনের দুই স্বঘোষিত প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। সেই প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘গতকাল আমি একটি টেলিভিশন ভাষণ দেখছিলাম। আমি বলব, এটা সত্যিই দারুণ! পুতিন ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন ঘোষণা করলেন। এটা চমৎকার একটা বিষয়!’
ট্রাম্প আরো বলেন, আমি পুতিনকে ভালো করেই চিনি। এখন যা করছেন, ট্রাম্প প্রশাসনের সময় পুতিন কখনোই এটা করতেন না।
এদিকে পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিয়ন্ত্রিত দুই স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে অঞ্চল দুটিতে রাশিয়ার সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার পর আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখে পড়েছে মস্কো। এ দুই অঞ্চলের বিদ্রোহীদের দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছিল রাশিয়া।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments