তিতাস, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় হাফিজা বেগম(৫০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার তালতলা পশ্চিমপাড়া এলাকার আনজের আলী মন্ডলের স্ত্রী হাফিজা বেগম(৫০)।
পরিবার সূত্রে জানা যায় ঐ বৃদ্ধার মেয়ে সাবিনা শনিবার সকাল ১০ টার দিকে তার মাকে অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে সবখানেই খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে নিজ বাড়ির খড়ির ঘরে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মাকে দেখতে পায় মেয়ে সাবিনা। পরে স্থানীয় ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা.আরশেদ আলী তাকে মৃত ঘোষনা করেন। পরিবারের দাবি নিহত হাফিজা মানুষিক রোগী, ইতিপূর্বে একাধিক বার আত্মহত্যার চেস্টা করেছেন তিনি।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মৃতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments