মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলাপোর্ট পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ২০২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০ জুন সোমবার সকালে বন্দর নগরীর হোটেল টাইগার মিলনায়তনে মোংলাপোর্ট পৌরসভার আয়োজনে বাজেট অধিরবেশন অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় বাজেট অধিবেশনে সভাপতিত্ব এবং একই সাথে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। বাজেট অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি পুলিশ সুপার ( মোংলা-রামপাল সার্কেল ) মো. আসিফ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন বাগেরহাট জেলা কমিটির সভাপতি মো. নূর আলম শেখ। বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, মোংলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. সেলিম, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ খান, প্যানেল মেয়র মো. শফিকুর রহমান, কাউন্সিলর এস এম কবির হোসেন, কাউন্সিলর শরিফ হোসেন, কাউন্সিলর হুমায়ুন হামিদ নাসির, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার প্রমূখ। ২০২২-২৩ অর্থবছরের জন্য সুপেয় পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য, বৃক্ষরোপন, প্রাকৃতিক দুর্যোগ, জনস্বাস্থ্য, ময়লা আবর্জনা পরিস্কার, খেলাধূলা ্ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে বাজেট ঘোষনা করা হয়।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) কার্যকর এবং সীমান্তে ‘পুশব্যাক’ ইস্যুতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন স্বরা ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার ইসলামিক ফাউন্ডে ...
সব মন্তব্য
No Comments