সাথে থাকছে ওয়ারফেইজ ও লেভেল ফাইভ
ডেস্ক রিপোর্ট: সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, আবারো একবার ঢাকার মঞ্চ কাঁপাতে বাংলাদেশে আসছে উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় ‘জাল দ্যি ব্যান্ড’। বছরের সেরা জমজমাট ওপেন-এয়ার মিউজিক্যাল ইভেন্ট ‘সাউন্ড অব সোল’ শীর্ষক কনসার্টটি আগামী ২৮শে নভেম্বর ২০২৫, ঢাকার ৩০০ ফিট সংলগ্ন ‘স্বদেশ এরিনা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই কনসার্টে জালের সাথে মঞ্চ মাতাবে দেশের রক সঙ্গীতের অগ্রপথিক ‘ওয়ারফেইজ’ এবং বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড লেভেল ফাইভ।
আয়োজকরা প্রতিশ্রুতি দিচ্ছেন, এটি হবে মৌসুমের সবচেয়ে বড় এবং সঙ্গীতের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ ওপেন-এয়ার কনসার্ট। যেখানে শ্রোতারা জালের আবেগঘন সুর ও লাইভ পারফরম্যান্সের পাশাপাশি ওয়ারফেইজ এবং লেভেল ফাইভ-এর উদ্দাম রক পরিবেশনার ছোঁয়া পাবেন। দীর্ঘ এক বছর বিরতির পর, সঙ্গীতপ্রেমীদের জন্য আন্তর্জাতিক মানের এই কনসার্টের আয়োজনের মূল দায়িত্বে রয়েছে ‘স্টেইজ কো’।
আগ্রহী দর্শকরা, getsetrock.com/buy-ticket/sound-of-soul-2km লিঙ্কে ঢুকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।
মেগা এই কনসার্টের সফল বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মার্সেল এবং সেইফ ইলেক্ট্রিক্যাল সলিউশন। এছাড়া, অংশীদারি প্রতিষ্ঠান হিসাবে কনসার্টের টিকেট বিক্রির দায়িত্বে আছে ‘গেট সেট রক’ এবং সৃজনশীল দিকটি দেখছে ‘ভার্স ইমাজিন’। কনসার্টের প্রচারণার দায়িত্বে রয়েছে মিডিয়া কম্যুনিকেশন প্রতিষ্ঠান ‘কুল এক্সপোজার’।
এছাড়াও, কনসার্ট প্রাঙ্গণে স্টল বুকিং সংক্রান্ত তথ্যের জন্য পরবর্তীতে দেয়া নম্বরে +৮৮০ ১৭৭৩ ৮১০৩১৩, যোগাযোগ করতে পারেন।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments