স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সে গণতন্ত্রকে সবসময়ই পদদলিত করেছে আওয়ামী লীগ। এই দলটির কারণেই জনগণ আজ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। তিনি বলেন, আওয়ামী লীগ আগে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল, এবার দেড়যুগ দেশবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে।
মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল পরবর্তী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
ড. ফরহাদ বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার সরাসরি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে জনমত উপেক্ষা করে আবারও দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। দেশ-বিদেশের বিপক্ষে গিয়ে সরকার বাংলাদেশকে সারাবিশ্ব থেকে একগুঁয়ে করে রাখছে। যার প্রভার শুধু দেশের রাজনীতিতেই নয়, অর্থনীতিতেও পড়ছে। সরকারের একগুয়েমির কারণে দেশের ব্যবস্থা-বানিজ্য ও দ্রব্যমূল্য আজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী, মহাসচিব আবু সৈয়দ, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments