মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) র্যালী, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা), দুদকের গোপালগঞ্জ জেলা উপ-পরিচালক সিফাত উদ্দিন, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো: ফজলে রাব্বি এবং সার্কেল অ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ।
এসময় গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলা- টুঙ্গিপাড়া, কোটালিপাড়া, মকসুদপুর, কাশিয়ানী এবং গোপালগঞ্জ সদরের শতাধিক মহিলা ও পুরুষ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। এছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সামরিক- বেসামরিক পর্যায়ের জনবলের অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে সাফল্য মণ্ডিত করে তোলেন।
এবিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব মো: অহিদ হোসেন বলেন, যোগ্য দক্ষ এবং সুনাগরিক হিসেবে আনসার ও ভিডিপি সদস্য- সদস্যাদের গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করছি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে জনগণের সার্বিক জীবনমান উন্নয়নে বাংলাদেশ আনসার ও ভিডিপি কাজ করছে।
জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট জনাব মো: ফজলে রাব্বি বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব' শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশের জন-নিরাপত্তা, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদা-সর্বদা জাগ্রত।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments