ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো এক বিবৃতিতে বলা হয়, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী সময়ে ওয়ার্কার্স পার্টি সভাপতি জননেতা রাশেদ খান মেননকে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়। শুধু তাই নয় রাশেদ খান মেননকে মিথ্যা ৩৫টির ওপর হত্যা মামলাসহ শতাধিক মামলা দায়ের করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেননা মামলাগুলোর দায়ের প্রক্রিয়াতে যে শতরকমের বিভ্রান্তি রয়েছে সেখানে বিচার কেমন হবে তা পূর্বাহ্নেই অনুমান করা যায় জামিন পাবার আইনের অধিকার ও নাগরিক অধিকার থেকে হাইকোর্টের কাছে জামিন চাওয়া হলেও তা প্রত্যাখাত হয়েছে। রাশেদ খান এদেশে গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলন সহ শ্রমজীবি মেহনতী মানুষের পরিক্ষীত নেতা, মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগঠক, মুক্তিযোদ্ধা যিনি কিশোর বয়স থেকে আজ অবধি তার সংগ্রামী যাত্রা অব্যহত রেখেছেন। সকল কুপমন্ডুকতা, প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। ৬২ এর আয়ূব শাহী বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তোলা, ডাকসুর ভিপি হিসেবে ছাত্রদের নেতৃত্ব দেওয়া এবং সকল ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশকারি মুক্তিযোদ্ধা রাশেদ খান মেননকে গ্রেফতারের মধ্যে দিয়ে বিশেষ আন্তর্জাতিক আদালত কাঠগড়ার দাড় করিয়ে প্রতিহিংসা চরিতার্থের অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে প্রতিপক্ষ ভাবাদর্শের ক্ষমতাবান শক্তির। বাংলাদেশ প্রতিষ্ঠার একজন জীবনবাজী রাখা যোদ্ধা রাশেদ খান মেনন এ আচরণ প্রত্যাশা করে না। অবিলম্বে রাশেদ খান মেননকে মুক্তি দাবি করা হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments