স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সমস্যা সমুহ দ্রুত সমাধানের লক্ষ্যে আজ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর কুয়ালামাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে এবি পার্টি। এসময় প্রবাসী বাংলাদেশীদের সমস্যা নিয়ে মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার জনাব শামীম আহসানের সাথে বিস্তারিত আলোচনা করেন এবি পার্টি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের প্রধান ব্যারিস্টার ফুয়াদ এসময় হাইকমিশনারের সামনে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, আইনগত জটিলতা, শ্রমবাজারের সিন্ডিকেট সমস্যা ও অতিরিক্ত অর্থ ব্যায় সমস্যা সহ প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলাপ করেন।
এবি পার্টির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া চ্যাপ্টারের আহবায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইন, সদস্য সচিব ড. সোহেল মাসুদ ও মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শবনম রহমান। হাইকমিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মালেয়শিয়ার দূতাবাসের পলিটিকাল মিনিষ্টার মোহাম্মৎ শাহানারা মনিকা, কনস্যুলার মোঃ মোর্শেদ আলম।
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
সব মন্তব্য
No Comments