স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব কারখানা দ্রুত চালু করা এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে চলতি সপ্তাহেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বেলা আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বিকেল ৪টা ১৯ মিনিটে প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হলে সমাবেশস্থলে উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান।
সমাবেশে শ্রমিক নেতা-কর্মীরা কৃষি ও শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম প্রদর্শনের মাধ্যমে শুভেচ্ছা জানান। জবাবে প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র বন্ধ শিল্পকারখানা চালু করলেই সব শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হবে না। দেশে বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠী রয়েছে, যাদের জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে বিদেশি ও দেশীয় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং নতুন শিল্পকারখানা স্থাপনে তাদের উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিল্পায়ন বাড়লে শ্রমিকদের কর্মসংস্থান বাড়বে, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করবে। কৃষক ও শ্রমিক উভয় শ্রেণির মানুষের উন্নয়নই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা শহরের হকারদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, যানজট ও জনদুর্ভোগ কমাতে হকারদের সরানো হয়েছে, তবে তাদের বিকল্প কর্মসংস্থানের বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আশ্বাস দেন, একটি নির্বাচিত সরকার হিসেবে খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments