রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: গণধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মো. মিজান হাওলাদার (৪৫) নামে এক আসামিকে বৃহস্পতিবার ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেফতার করার পরে তাকে রাতে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়েছে।
শুক্রবার তাকে বরিশাল আদালতে হাজির করানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও মিজান ৩ টি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি।
মোঃ মিজান হাওলাদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের মৃত আঃ রব হাওলাদারের ছেলে।
আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক সুশংকর মল্লিক জানান, গ্রেফতার কৃত মো.মিজান হাওলাদার ও তার দুই বন্ধু মিলে ২০১১ সালে ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকার ১৫বছরের এক কিশোরীকে অপহরন করে তিন বন্ধু মিলে ঢাকায় নিয়প গণধর্ষণ করে। এরপরে ধর্ষীতার পিতা বাদি হযে ফুলপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং ৭, (৭/৬/২০১১)। ওই মালায় ময়মনসিংহ নারী ও শিশু ট্রাইবুনালের বিচারক ২০১৭ সালে মিজান হাওলাদারের অনুপস্থিতে ১৪ বছরের সাজাপ্রদান করেন। সেই থেকে মিজান আত্মগোপন করে থাকেন। তার নামে একটি গ্রেফতারি পরোআনা আগৈলঝাড়া থানায় আসে ২০১৭ সালে। আগৈলঝাড়া থানা পুলিশ আরএবি-৩ এর সহযোগিতায় বৃহস্পতিবার ঢাকার হাতিরাঝিল এলাকা থেকে গ্রেফতার বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানায় নিয়ে আসেন। শুক্রবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করাহয়। আদালতে নিরর্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছো।
পুলিশ পরিদর্শক আরো জানান, মিজান এর বিরুদ্ধে ঢাকার ববানী থানা তিনটি মাদক মামলা রয়েছে। ওই মামলার সে ওয়ারেন্ট ভুক্ত আসামী।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments